বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক ডাঃ মোহাম্মদ নেয়ামত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ২৪ ব্যাচের কর্মকর্তা “ডাঃ মির্জ্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম, অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিলা”- কে বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব অর্পন করা হলো।
উল্লেখ্য যে, বর্তমান সদস্যসচিব ডাঃ উম্মে তানিয়া নাসরিন এর জীবনসঙ্গী গুরুতর অসুস্থ হওয়ার প্রেক্ষিতে পারিবারিক কারনে তার পক্ষে এসোসিয়েশনের দায়িত্বপালন করা দূরহ হবে মর্মে নিম্নস্বাক্ষরকারীকে অবহিত করেন। তদপ্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক অত্র বিজ্ঞপ্তিটি জারি করা হলো। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সিদ্ধান্তটি বলবৎ থাকবে।
অনুলিপি দেয়া হয় মাননীয় উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়। মাননীয় উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব), মাননীয় বিশেষ সহকারী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়। দৃষ্টি আকর্ষণ: মাননীয় বিশেষ সহকারীর একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব), সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, সচিব, স্বাস্থ্য শিক্ষা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা, মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা, পরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদপ্তর, পরিচালক (প্রশাসন), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক/প্রকাশক বরাবর।
add